Current date Sep 7, 2026
বাংলাদেশ

ট্রলার ডুবির দুই দিন পর কীর্তনখোলায় ৬ লাশ

URL copied
Share URL copied

বরিশাল প্রতিনিধি : বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীতে দুই দিন আগে ট্রলার ডুবে নিহত ছয়জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল নৌপুলিশের ওসি বেলাল হোসেন জানান, শুক্রবার বেলা ১টার দিকে নদীর চরমোনাই এলাকায় লাশগুলো ভেসে ওঠে।

যাদের লাশ পাওয়া গেছে, তাদের মধ্যে একটি শিশু রয়েছে। বাকি সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ।

নিহতদের পরিবারের বরাতে ওসি বেলাল বলেন, বুধবার দুপুরে একটি ট্রলারে করে ২০ যাত্রী বরিশালের চরবাড়িয়া থেকে চরমোনাইয়ের মাহফিলে যাচ্ছিলেন। কেন বা কিভাবে ট্রলারটি ডুবে যায় সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

নিহতরা হলেন – গাজীপু‌র পৌরসভার আমানউল্লাহ দেওয়া‌নের ছে‌লে শাহ আলী (২৮), ভবানীপু‌রের জা‌কির‌ হো‌সেন দিলদার (৩০), আবদুল মা‌লে‌কের ছে‌লে ইফ‌তেখার (৯), মুন্সীগ‌ঞ্জের টঙ্গীবা‌ড়ি উপ‌জেলার পাচন‌খোলা এলাকার বাদশা ঢালী (৬৫), ময়মন‌সিং‌হের মকবুল হো‌সে‌নের ছে‌লে দে‌লোয়ার হো‌সেন (২৮) ও লক্ষ্মীপু‌রের হেদায়েত হো‌সেনের ছে‌লে আবদুল কুদ্দুস (২৪)।

সেদিন ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের মধ্যে একজনের নিখোঁজ থাকার কথা বলেছিলেন বাউনিয়া থানার এসআই সেলিম রেজা।

তবে পুলিশ তার পরিচয় বলতে পারেনি। ট্রলারের অন্য যাত্রীদের সম্পর্কেও পুলিশ কিছু বলতে পারেনি।

ওসি বেলাল বলেন, পুলিশ ঘটনা তদন্ত করছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান স্থগিত করা হলেও শনিবার সকালে আবার শুরু হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...