Current date Sep 6, 2026
খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ১২০ বলের মধ্যে ৫৫টিই ডট! অর্থাৎ ভারতের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা ৫৫ বলে কোনো রানই করতে পারেননি। বাকি ৬৫ বলে তারা করেছেন ১৩৯ রান। এই ৫৫ বলের মধ্যে ৪০ বলে সিঙ্গেল করে রান নিতে পারলেও তো স্কোর লাইনটা শেষ অবধি ১৭৯ রান হয়ে যেত! এই ডট বলের ফাঁদে আটকা পড়েই নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় আবারও মাঠে নামছে টাইগাররা। এবার প্রতিপক্ষ প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা স্বাগতিক শ্রীলঙ্কা। টুর্নামেন্টে টিকে থাকার এই ম্যাচে আবার বাংলাদেশের জয়টাও বড় প্রয়োজন। আর সেদিক মাথায় রেখেই আজ মাঠে নামবে বাংলাদেশ।

গত ম্যাচে বাংলাদেশের বাজে ব্যাটিং হলেও আজ এই জায়গায় কোনো পরিবর্তন নাও আসতে পারে। কারণ অফ ফর্মে থাকা সাব্বির গত ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন। ফলে তাকে সরানোর কোনো সুযোগ নেই। লিটন দাস তিনটা লাইফ পেলেও দলের পক্ষে সর্বোচ্চ রানটাও এসেছে তার ব্যাট থেকে। বাকিদের মধ্যে কেবল সৌম্য সরকার, কিন্তু ভয়ডরহীন ক্রিকেট খেলার জন্য তাকে সরানোরও আপাতত কোনো সুযোগ নেই।

তবে বোলিংয়ে একটা পরিবর্তন আসলেও আসতে পারে। তাসকিনের জায়গায় আবু হায়দার রনি কিংবা আবু জায়েদ রাহি। তবে গত ম্যাচে মার খেলেও বাংলাদেশি গতি তারকাকে আরও একটা সুযোগ দেওয়া হতে পারে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. লিটন দাস
৪. মুশফিকুর রহিম
৫. মাহমুদুল্লাহ রিয়াদ
৬. সাব্বির রহমান
৭. মেহেদী হাসান মিরাজ/আরিফুল হক
৮. নাজমুল ইসলাম অপু
৯. রুবেল হোসেন
১০. তাসকিন আহমেদ/আবু জায়েদ রাহি/আবু হায়দার রনি
১১. মুস্তাফিজুর রহমান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...