Current date Sep 6, 2026
বিশ্ব

হোয়াইট হাউস থেকে মেয়ে ও জামাতাকে বিদায় দিতে চান ট্রাম্প

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার মেয়ে ইভাঙ্কা এবং জামাতা জারেড কুশনারকে হোয়াইট হাউস থেকে বিদায় দিতে চিফ অব স্টাফ জন কেলির সহায়তা চেয়েছিলেন। নিউ ইয়র্ক টাইমস সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তাদের প্রতি খুব একটা সন্তুষ্ট না বলে জানা গেছে। গত সপ্তাহ থেকে সিনিয়র উপদেষ্টা জারেড কুশনার আগে যে ধরনের গোপনীয় গোয়েন্দা প্রতিবেদন পেতেন তা আর পাচ্ছেন না। এছাড়া চারটি দেশের কর্মকর্তারা কুশনারকে ব্যবহার করে সুবিধা আদায়ের ব্যাপারে আলোচনা করেছেন।

এই তথ্য জানার পর ট্রাম্প অসন্তুষ্ট হয়েছেন। তবে ট্রাম্প ইভাঙ্কা এবং কুশনারকে তাদের পদে থাকতে বলেছেন বলেও একটি সূত্র জানিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। সিএনএন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...