Current date Jul 23, 2026
বিশ্ব

ফিলিস্তিনের মানসিক প্রতিবন্ধী যুবককে হত্যা করল ইসরাইলি বাহিনী

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিমতীরের হেবরন শহরে এক মানসিক প্রতিবন্ধী ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী।

শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় মুহাম্মদ জাইল আল জাবারি নামে ওই প্রতিবন্ধী যুবকের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।-খবর আলজাজিরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভের সময় বুকে গুলি লেগে ২৪ বছর বয়সী ওই যুবক নিহত হন।

জাবারির চাচা আবু নাসের বলেন, তার ভাইয়ের ছেলে মানসিকভাবে অসুস্থ ছিল। সে ঠিকমতো কথা বলতে পারত না।

প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রায় সময়ে তিনি বিক্ষোভের সামনে থাকতেন। আবু নাসের বলেন, জাবারি ফিলিস্তিনকে ভালোবাসত। সে কখনও বসে থাকত না। কিন্তু ইসরাইলি বাহিনী যখন শহরে ঢুকে পড়ে, তখন সে কিছু করেনি।

তিনি বলেন, সে আমাদের পরিবারের গর্বের উৎস। তার মৃত্যু মেনে নেয়া আমাদের পক্ষে সহজ হবে না।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...