Current date Nov 11, 2026
বাংলাদেশ

পলাশবাড়ীতে ৩ ঘণ্টায় প্রাণ গেল ৯ জনের

URL copied
Share URL copied

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন।

শনিবার (১০ মার্চ) দুপুর ১২টায় উপজেলার জুনদহ এলাকা ও সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার সরকার পাম্পের সামনে দুর্ঘটনা দু’টি ঘটে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, রড সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। এখানো উদ্ধার কাজ চলছে বলে জানান ওসি।

অপরদিকে, সকাল সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী এলাকার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার সরকার পাম্পের সামনে যাত্রীবাহী বাসের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১০ জন।

নিহতরা হলেন-গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের জাকির হোসেন (২৫), শিবপুর গ্রামের খশরু মিয়া (৫০) ও একই গ্রামের রাজু মিয়া (২৪)।

আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বাংলানিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ভটভটিতে করে ২৫ জন নির্মাণ শ্রমিক মিক্সার মেসিন নিয়ে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে তারা পলাশবাড়ি এলাকার দক্ষিণ বাসষ্ট্যান্ড পৌঁছালে গাইবান্ধা থেকে বগুড়াগামী এস এন পরিবহনের একটি বাসের সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষ হয়ে ভটভটিটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ভটভটিতে থাকা তিন শ্রমিকের মৃত্যু হয়।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল ঘোষণার পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।...

Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...