Current date Sep 6, 2026
বিনোদন

এফডিসিতে রোমান্টিক মুডে ইমন ও শিরিন

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : এফডিসিতে এখন আর শুটিংয়ের তেমন একটা ব্যস্ততা দেখা যায় না। আগের মত এফডিসির ফ্লোরগুলোতে শুটিং হয় না। তবে শুক্রবার সকাল থেকে এফডিসির ৭ নম্বর ফ্লোরে ক্যামেরার সামনে রোমান্টিক মুডে শট দিচ্ছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা শিরিন শিলা।

সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত এ জুটির ‘সাহসী যোদ্ধা’ ছবির শুটিং চলেছে। জানা গেল, ছবিটির শুটিং আরও আগে থেকেই শুরু হয়েছে। তবে ইমন ও শিরিন জুটির দৃশ্যায়নের কাজ শুরু হয়েছে আজ।

গত মাসের ২৫ তারিখে জমকালো আয়োজনের মাধ্যমে এফডিসিতে অনুষ্ঠিত হয় ‘সাহসী যোদ্ধা’ ছবির মহরত। এ ছবির মাধ্যমে চিত্রনায়ক ইমনের সঙ্গে দ্বিতীয়বারের মত জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ‘আমার সিদ্ধান্ত’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছিলেন তারা।

পুরোপুরি বাণিজ্যিক ও বিনোদন ধারার ছবি ‘সাহসী যোদ্ধা’। মহরতের দিন এফডিসিতে একটি গান দৃশ্যায়নের মাধ্যমে শুটিংয়ে অংশ নেন পপি।

চিত্রনায়ক ইমন বলেন, ‘বৃহস্পতিবার থেকে আমার দৃশ্য ধারণ শুরু হয়েছে। আজ (শুক্রবার) আমি ও শিরিন রোমান্টিক সিক্যুয়েন্স দিয়ে শুরু করি। আজকের মত আমাদের শুট শেষ। আগামী ১১ তারিখ থেকে আমরা আবারও শুটে অংশ নেব। বেশ ভালো লাগছে। সুন্দর একটি গল্পের কাজ করছি।’

শিরিন শিলা বলেন, ‘আজ সকাল থেজে শুট করছি। বেশ ভালো লাগছে। ইমন আমার একজন ভালো বন্ধু। তার সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। বেশ এনজয় করে কাজ করছি।’

ইমন-শিরিন ছাড়াও এ ছবিতে থাকছেন আমিন খান, পপিসহ আরও অনেকে।

সাহসী যোদ্ধা ছবিটি প্রযোজনা করছে আনন্দবাজার মাল্টিমিডিয়া। কমল সরকারের গল্প ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। আগামী ঈদে ছবিটি মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন নির্মাতা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...