Current date Sep 6, 2026
বিশ্ব

‘যুক্তরাষ্ট্রের হয়ে আর যুদ্ধ করবে না পাকিস্তান’

URL copied
Share URL copied

পাকিস্তান আর কখনও মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে যুদ্ধ করবে না। পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া বক্তৃতায় এমনটাই জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ।

খাজা আসিফ বলেন, আফগানিস্তান এবং আরও কয়েকটি মুসলিম দেশ প্রায়ই আশা করে যে, পাকিস্তান তাদের সীমানার ভেতরে গিয়ে তাদের হয়ে যুদ্ধ করুক। কিন্তু পাকিস্তান কখনও মার্কিন নেতৃত্বাধীন কোনও যুদ্ধে জাড়াবে না।

এক প্রশ্নের জবাবে খাজা আসিফ মুসলিম দেশগুলোর মধ্যকার অনৈক্য ও নানা সমস্যার কথা তুলে ধরে বলেন, ‘মুসলিম দেশগুলো শত্রুদেরকে সহায়তা না করলে কোনও শত্রু দেশ মুসলিম দেশগুলোর ক্ষতি করতে পারত না।’

তিনি আরও বলেন, ‘এটা সবাই জানে যে, আইএসকে কারা ইরাক থেকে আফগানিস্তানে এনেছে। এই গোষ্ঠীর পরবর্তী টার্গেট যে পাকিস্তান তা বলার অপেক্ষা রাখে না।’

খাজা আসিফ বলেন, অতীতের শাসকেরা দেশের সার্বভৌমত্বের বিনিময়ে কেবল নিজেদের স্বার্থ রক্ষার জন্য আমেরিকার প্রতিরক্ষার জন্য ‘ভুয়া জিহাদ’ করেছে।

এগুলো পাকিস্তানের জন্য বড় ভুল ছিল বলেও তিনি মন্তব্য করেন। তিনি পরিষ্কার করে বলেন, ‘পাকিস্তান তখন রাশিয়ার বিরুদ্ধে ‘মেইড-ইন আমেরিকা’ জিহাদ করেছে; আমরা ফের একই ভুল করেছি নাইন-ইলেভেনর পর।’

রাশিয়ার বিরুদ্ধে জিহাদ বলতে তিনি আফগানিস্তানে তালেবানদের উত্থানের আগে কমিউনিস্টবিরোধী জিহাদের কথা বলছেন।

সূত্র: পাকিস্তান ডিফেন্স (ডিফেন্সডটপিকে), উর্দু পয়েন্ট

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...