Current date Sep 6, 2026
খেলা

দাপুটে ইনিংস ছেলেকে উৎসর্গ করলেন মুশফিক

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি হারতে হারতে খাদের কিনারায় চলে যাওয়া মাহমুদ উল্লাহ রিয়াদের দলের জন্য প্রয়োজন ছিল একটি জয়ের। শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল নিদাহাস ট্রফির মঞ্চে ধরা দিল সেই জয়। আত্মবিশ্বাস ফেরানো এক জয়। শ্রীলঙ্কার দেওয়া ২১৫ রানের টার্গেটে ২ বল এবং ৫ উইকেট হাতে রেখেই পৌঁছে গেল বাংলাদেশ। এটিই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। যে জয়ে শেষের নায়ক হয়ে থাকলেন মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম।

মুশফিকের ঘরে কদিন আগেই এসেছে এক ফুটফুটে ছেলে সন্তান। ম্যাচ সেরা মুশফিক ঐতিহাসিক এই জয় নিজের ৩৫ দিনের পুত্র সন্তান শাহরুজ রহিম মাইয়ানকে উৎসর্গ করছেন তিনি। ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজ পরিবারের নতুন অতিথিকে তার ইনিংসটি উৎসর্গ করে মুশফিক বলেন, ‘আমি ইনিংসটা আমার ছেলেকে উৎসর্গ করছি। তার বয়স মাত্র ৩৫ দিন।’

মুশফিকের ব্যাটে চড়েই প্রেমাদাসায় অবিশ্বাস্যভাবে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ২১৫ রানের রেকর্ড তাড়া বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসেরই প্রথম। মুশফিক করেন ৩৫ বলে ৭২ রান, যার মধ্যে ছিল ৪টি বাউন্ডারি আর ৫টি ছক্কার মার।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসে তামিম ইকবাল বলে গেলেন, এই জয়টা বড্ড দরকার ছিল। প্রমাণ করা দরকার ছিল বাংলাদেশ যেভাবে খেলছে, এতটা খারাপ তারা নয়। নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখার সঙ্গে সঙ্গে আসলে আরো একটা ব্যাপারও পরিষ্কার করে দিয়েছেন তামিম-মুশফিকরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...