Current date Sep 7, 2026
বিশ্ব

জাপানে আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিন সুপ্ত অবস্থায় থাকা জাপানের দক্ষিণাঞ্চলে মিয়াজাকি ও কাগোশিমা প্রিফেকচারের মধ্যবর্তী এলাকায় অবস্থিত শিনমোয়েদাকে আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ শুরু হয়েছে।

এই আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ও পাথরখণ্ড জ্বালামুখ থেকে উড়ে চার কিলোমিটার দূরে গিয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। শিনমোয়েদাকে আগ্নেয়গিরি থেকে বেশ কিছু দিন ধরেই ছাই উড়ে আসছিল।

আগ্নেয়গিরির আশপাশে যেসব বাড়িঘর রয়েছে সেখানে ভূকম্পন অনুভুত হয়েছে। আগ্নেয়গিরির একপাশ থেকে গলিত লাভা বেরিয়ে আসতে দেখা গেছে।

২০১১ সালে এ আগ্নেয়গিরিতে যে উদগীরণ হয়েছিল তাতে শত শত মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছিল।

শনিবার ভোর থেকে আগ্নেয়গিরিটি বিস্ফোরন্মুখ হয়ে উঠেছে। এই আগ্নেয়গিরির উদগীরণ আগামী কয়েক মাস ধরে চলতে পারে বলে পূর্বাভাস দেয়া হচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...