Current date Sep 6, 2026
খেলা

‘ব্যাঙ্গালুরুর ভুল প্রেমাদাসায় করেনি মুশফিক’

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ব্যাঙ্গালুরুর বাজে ব্যর্থতা থেকে প্রেমাদাসার ঐতিহাসিক জয়, দুটিতেই মুশফিকুর রহিম ছিলেন মধ্যমণি। যেখানে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তিন বলে দুই রানের প্রয়োজন হলে মুশফিকের অতিআত্মবিশ্বাস হারের কারণ হয়। কিন্তু শনিবার প্রেমাদাসায় শ্রীলঙ্কানদের বিপক্ষে সেই ভুল আর করেননি। দায়িত্ব নিয়েই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

ব্যাঙ্গালুরু সেই হারের পেছনে সবচাইতে নিন্দিত করা হয়েছিল মুশফিককে। এর জন্য পরে অবশ্য সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি। কিন্তু এবার দলকে জিতিয়ে তবেই উদযাপনে মাতেন মি. ডিপেন্টেবল। লঙ্কানদের ছুড়ে দেওয়া ২১৫ রানের টার্গেটে ৩৫ বলে ৭২ রানে ম্যাচ জয়ী ইনিংস খেলেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল তাই প্রশংসায় ভাসিয়েছেন মুশফিককে। জানালেন ব্যাঙ্গালুরুর ভুল প্রেমাদাসায় আর করেননি মুশফিক।

তামিম বলেন, ‘সে ব্যাঙ্গালুরুতে যেই ভুল করেছিল, তার পুনরাবৃত্তি আজ আর করেনি। আমি সবসময় বলেছি, ভালো খেলা বলেন আর খারাপ খেলা সবকিছু থেকেই শেখার আছে। সেই ম্যাচে মুশফিকের যতো সমালোচনা হয়েছিল, এখন তার চেয়ে বেশি প্রশংসা কুড়াচ্ছে। সে দারুণ দায়িত্ব নিয়ে খেলেছে। তার আসলে চিন্তা করার সময় ছিলো না। তার বলের বিপরীতে ছুটতে হয়েছিল। সে দুর্দান্ত ব্যাটিং করেছে ও ম্যাচ শেষ করেছে। আমার মনে হয় এটি তার সেরা টি-২০ ইনিংস।’

এদিন শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২১৪ রানের পাহাড়সম স্কোর গড়ে। জবাবে ৫ উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। যেটি আবার আন্তর্জাতিক টি-২০’র ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতের কাছে হেরে যায়। পরে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছিলেন, বাংলাদেশ ভয়হীন ম্যাচ খেলবে। আর চাপের মধ্যে থেকে সেটিই প্রমাণ করলো লাল-সুবজ জার্সিধারীরা।

তামিম আরও বলেন, ‘আমাদের হয়তো বিগ হিটার নেই। তবে আমরা পরিকল্পনা করে নিজেদের কৌশলে খেলি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...