Current date Sep 6, 2026
বিনোদন

কার সাথে অন্তরঙ্গ অবস্থায় মিমি?

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগেই রাজ-শুভশ্রীর এনগেজমেন্টের খবর ঝড় তুলেছিল। আরও একবার তেমনই ঝড় উঠবে তারা বিয়ের পিঁড়িতে বসলে। তবে তার মাঝে টলিউডের অন্যান্য তারকারাও কিন্তু খবরে। এই যেমন মিমির কথাই ধরুন। টুইটারে এমন এক ছবি পোস্ট করেছেন যে, অন্যান্য সব খবরই সেখানে ম্লান হয়ে যাচ্ছে।

এ কি মিমি? নাকি অন্য কেউ? মিমি যদি হন তাহলে কার সাথে এমন অন্তরঙ্গ অবস্থায়? নাকি কোনও ছবির প্রচারের জন্যই এমন টুইট? একসঙ্গে বহু কিছু মাথায় ঘুরপাক খাচ্ছে? বেশ কিছুক্ষণ এমনই ঘুরপাকের পর উত্তর অবশেষে পাওয়া গেল যখন অভিনেতা যশও একই ছবি টুইট করলেন।

পাওয়া গেল বাকি তথ্য। আসলে, পথিকৃৎ বসুর নতুন ছবি তু হি মেরা হিরো-তে একসঙ্গে দেখা দিতে চলেছেন দুই তারকা। আর তার আগেই বলা যেতে পারে হালকা উসকে দেওয়া হল চাপা আগুনকে। এ তো গেল মিডিয়ার ব্যাখ্যা। তবে সমালোচক মহল কিন্তু অন্য কথাই বলছে। রাজ-শুভশ্রীর পর তাহলে কি এবার এই জুটিও কোনও খবর দিতে চলেছে? এ প্রশ্নটা আপাতত প্রশ্নের পর্যায়েই না হয় থাকুক, কি বলেন!

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...