Current date Jul 23, 2026
পরিবেশবাংলাদেশ

হাজারো ঘর পুড়িয়ে থামল মিরপুর বস্তির আগুন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনে ইলিয়াস মোল্লা বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে চার হাজরের বেশি ঘর।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, সোমবার ভোর ৪টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। তাদের ২১টি ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সকাল সাড়ে ৮টার সময়ও পুরো এলাকা ছিল ধোঁয়ায় আচ্ছন্ন। ডাম্পিংয়ের কাজ শেষ হতে আরও সময় লাগবে বলে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা জানান।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) মেজর শাকিল নেওয়াজ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, তাদের কাছে যে তথ্য আছে, তাতে ওই বস্তিতে আট হাজারের মত ঘর ছিল। আগুনে তার ৫০ থেকে ৫৫ শতাংশই পুড়ে গেছে।

প্রায় ৭০ বিঘা জমির ওপর ওই বস্তিতে ঢোকার রাস্তাগুলো সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে এবং কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানান তিনি।

শাকিল নেওয়াজ জানান, তাৎক্ষণিকভাবে কারও নিহত হওয়ার খবর তারা পাননি। তবে আহত একজন নারীকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...