Current date Sep 7, 2026
বাংলাদেশ

রাজশাহীতে কেন্দ্রীয় আমিরসহ জামায়াতের ১০ নেতা আটক

URL copied
Share URL copied

রাজশাহী প্রতিনিধি : বাংলাদেশ জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত কেন্দ্রীয় আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ ১০ নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল ৯টার দিকে তাদের নগরীর হেতেমখান এলাকা থেকে আটক করে বোয়ালিয়া থানা পুলিশ।

আটক অন্য নেতারা হলেন- রাজশাহী মহানগর জামায়াতের আমির অধ্যাপক ড. আবুল হাশেম, রাজশাহী জেলার আমির অধ্যাপক আবদুল খালেক ও চাঁপাইনবাবগঞ্জের আমির মাওলানা আবু জার গিফারী। বাকি ছয় নেতার নাম জানা যায়নি।

জানা গেছে, সোমবার সকালে তারা নগরীর হেতেমখান এলাকায় নির্বাচনসংক্রান্ত বিষয়ে মিটিং করার জন্য বসেছিলেন। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি আমানুল্লাহ বলেন, জামায়াতের কেন্দ্রীয় আমিরসহ ১০ নেতাকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত বছরের ৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা থেকে জামায়াতের আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়।

পর দিন অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বে আসেন। তিনি রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...