Current date Jul 23, 2026
বাংলাদেশ

বিধ্বস্ত বিমানে যশোরের একই পরিবারের তিনজন

URL copied
Share URL copied

যশোর প্রতিনিধি : কাঠমাণ্ডু বিমানবন্দরে ইউএস-বাংলার যে উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে তাতেই ছিলেন যশোরের মেয়ে সানজিদা হক বিপাশা, স্বামী রফিক জামান ও একমাত্র সন্তান ছেলে অনিরুদ্ধ।

বিমান বিধ্বস্তের খবরে শোকে স্তব্ধ যশোরের উপশহর এলাকার মানুষ। উপশহর এ ব্লকের ২৪৫ নং বাড়িতে থাকা বাবা সাবেরুল হক এখনও জানেন না কী হয়েছে। বাড়িতে লোকের আনাগোনা দেখে তারও কৌতুহল বাড়ছে।

উপশহরের সাবেরুল হকের তিন সন্তাননের মধ্যে সানজিদা হক বিপাশা সবার বড়। সানজিদা হকের দুই ভাই মিথুন ও উইন। তারাও ঢাকায় বসবাস করেন।

সানজিদা হক বিপাশা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর প্রোগ্রাম অফিসার পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। স্বামী রফিক জামান এক সময় সাংবাদিককতা করতেন। বর্তমানে তিনি ব্যবসা করেন। স্ত্রীর সাথে নেপালে যাচ্ছিলেন রফিক জামান।

সানজিদা হক বিপাশার চাচাতো ভাই ফজল মাহমুদ জানান, বিকাল ৪টার দিকে তারা খবর পেয়েছেন বিমান বিধ্বস্তের। এরপর ঢাকায় বসবাস করা ভাইদের সঙ্গে যোগাযোগ করেন। তারা শান্ত থাকার পরামর্শ দিয়েছেন।

সোমবার দুপুর তিনটার দিকে উড়োজাহাজটি নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন এয়ারপোর্টের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটে নেপালে অবতরণ করার সময়েই দুর্ঘটনার শিকার হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...