Current date Sep 7, 2026
বাংলাদেশ

মাত্র ১৩ দিন আগেই বিয়ে হয়েছিল তাঁদের

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : মাত্র ১৩ দিন হয়েছে বিয়ে হয়েছে আঁখি মনি ও মিনহাজ বিন নাসিরের। সবার কাছে বিদায় নিয়ে সোমবার নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে হানিমুনের উদ্দেশে রওনা দেন।

ঢাকার শাহজালাল বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানে উঠেন। সময়মতো কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরেও পৌঁছান কিন্তু মাটি স্পর্শ করেননি তারা; করেছে নিথর দেহ।

আজ মঙ্গলবার নিহত আঁখি মনির বন্ধু কুশল ইয়াসির এ তথ্য জানান। তিনি বলেন, নিহত নবদম্পতি আঁখি মনি ও মিনহাজ বিন নাসিরের বাসা রাজধানীর মহাখালীতে।

গত ২৮ ফেব্রুয়ারি হলুদ আর ৩ মার্চ রিসিপশন হয় আঁখি মনি ও মিনহাজ বিন নাসিরের। জাঁকজমকপূর্ণ ওই অনুষ্ঠানের পর পরিবারের উদ্যোগে তাদের নেপালে হানিমুনে পাঠানো হয়।

কুশল জানান, কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার পর আঁখি ও মিনহাজের মোবাইল ফোন থেকেই দেশে তাদের মৃত্যুর খবর আসে। বর্তমানে কাঠমান্ডুর হাসপাতালের মর্গে এ নবদম্পতির লাশ রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...