Current date Sep 6, 2026
বিনোদন

পরীমনির আল্টিমেটাম

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : পাওনা টাকা চেয়ে একজন পরিচালককে আল্টিমেটাম দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে ওই নির্মাতার নাম প্রকাশ করেননি ঢাকাই চলচ্চিত্রের এ নায়িকা। পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার দিবাগত রাতে এ আল্টিমেটাম দেন। তিনি লিখেছেন, ‘২৪ ঘণ্টা সময় এর মধ্যে আমার পাওনা টাকা নিজ দায়িত্বে দিয়ে যাবেন সম্মানিত ডিরেক্টর সাহেব। নামটা ২৪ ঘণ্টা পর লিখবও। যদি এর মধ্যে আমি টাকা না পাই।’

পরীমনি জানান, পাওনা টাকার জন্য দুই বছর ধরে ঘুরছেন। কিন্তু এর মধ্যে ওই পরিচালক টাকা পরিশোধ করছেন না। ওটা কোনো পেমেন্ট ছিল না। নগদ টাকা ধার নিয়েছিলেন ওই পরিচালক। তিনি বলেন, ‘ভুলে গেছেন, ওটা পেমেন্ট ছিল না, ধার নিয়েছিলেন সাহেব। এবার বুঝবেন মুনাফেকগিরি কি জিনিস!’ সম্প্রতি বিএফডিসির ৭ নম্বর ফ্লোরে আনুষ্ঠানিকভাবে নিজের প্রযোজনা সংস্থার নাম ও কর্মপরিধির কথা জানান পরীমনি। এ সময় সবাইকে চমকে দিয়ে পরী প্রযোজিত প্রথম সিনেমা সম্প্রতি নামও ঘোষণা করেন এ নায়িকা। ‘ক্ষত’ নামে এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন পরীমনি ও জায়েদ খান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...