Current date Sep 6, 2026
বিনোদন

হ্যারি-মেগানের সিনেমার প্রথম ঝলক

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : প্রিন্স হ্যারি-মেগান মার্কেলের প্রেমকাহিনি অবলম্বনে নির্মিত সিনেমার প্রথম ঝলক (ফার্স্ট লুক) প্রকাশিত হলো। সেই সঙ্গে জানা গেল ছবি মুক্তির দিনক্ষণও। হ্যারি অ্যান্ড মেগান: দ্য রয়াল লাভ স্টোরি মুক্তি পাবে আগামী ১৩ মে; এ যুগলের সত্যিকারের রাজকীয় বিয়ের মাত্র ছয় দিন আগে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা মেনহাজ হুদা বানিয়েছেন ছবিটি। কোনো প্রেক্ষাগৃহে নয়, ছবিটি প্রদর্শিত হবে মার্কিন চ্যানেল লাইফটাইম নেটওয়ার্কে।

ব্রিটেনের রাজপরিবারের ছোট ছেলে প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের প্রেম অনেক চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে বিয়ের আসর পর্যন্ত পৌঁছেছে। আগামী ১৯ মে এ যুগল রাজকীয় কায়দায় বিয়ে করতে যাচ্ছেন। তাই বিয়ের ঠিক আগে আগেই এ জুটির প্রেম নিয়ে নির্মিত সিনেমার প্রচার সবদিকে আলোড়ন তুলেছে।

হ্যারি অ্যান্ড মেগান: দ্য রয়াল লাভ স্টোরি ছবির প্রথম ঝলকে দেখা গেছে ব্রিটিশ রাজপরিবারের দুই রাজপুত্রকে তাঁদের সঙ্গিনীর সঙ্গে। প্রথম দফায় দেখে মনে হবে, সত্যিই কি ছবিতে প্রিন্স হ্যারি-মেগান মার্কেল ও প্রিন্স উইলিয়াম-কেট মিডলটন সিনেমায় অভিনয় করলেন? না, একটু মন দিয়ে দেখলে ভ্রম ভেঙে যাবে মুহূর্তেই। বোঝা যাবে, হুবহু তাঁদের মতো দেখতে শিল্পীরা বসে আছেন হ্যারি-মেগান ও উইলিয়াম-কেটের সাজে।

নতুন এই ছবিতে হ্যারির চরিত্রে অভিনয় করেছেন মারে ফ্রাসার ও মেগানের চরিত্রে পারিসা ফিজ-হ্যানলে। সূত্র: এস শোবিজ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...