Current date Jul 23, 2026
বাংলাদেশ

পরিকল্পনা মন্ত্রীর মায়ের ইন্তেকাল

URL copied
Share URL copied

কুমিল্লা প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামালের মা সায়রা বেগম (১০০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা মহানগরীর মিডল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাধ্যক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের কনিষ্ঠ ছেলে ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনীসহ অনেক আত্বীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সায়রা বেগম জেলার সদর দক্ষিণ উপজেলার বাগমারা ইউনিয়নের দুতিয়াপুর গ্রামের প্রয়াত হাজী বাবরু মিয়া স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। তাকে এর আগে নগরীর সিডিপ্যাথ হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সর্বশেষ প্রায় ২ মাস আগে তাকে নগরীর মিডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত সহকারী কেএম সিংহ রতন জানান, খবর পেয়ে এরই মধ্যে পরিকল্পনা মন্ত্রী ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় জেলার সদর দক্ষিণ উপজেলার বাগমারা উচ্চ মাঠে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...