Current date Sep 7, 2026
বিনোদন

জন্মদিনে ভক্তদের আমিরের গিফট

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : গতকাল বুধবার ছিলো ভারতের ‘পদ্ম ভূষণ’ খেতাবপ্রাপ্ত অভিনেতা আমির খানের ৫৩তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে মুম্বাইয়ে জন্ম নেওয়া এই অভিনেতার ভক্ত তাঁর নিজ দেশের সীমানা ছাড়িয়েছে অনেক আগেই। অভিনয়-প্রযোজনা-পরিচালনা তো আছেই, এর সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট অ্যাকটিভ আমির। ভক্তদের সঙ্গে তাঁর কেমন সম্পর্ক, তা বোঝাতে এদিন মাস্টারস্ট্রোক দিলেন অভিনেতা। নিজের জন্মদিনকেই বেছে নিলেন ইনস্টাগ্রাম অভিষেকের জন্য।

হ্যাঁ, আমির খান ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন। এতদিন ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টগুলি ছিল, সেগুলি সবই ‘ফেক’ ছিল। কারণ, বুধবার তাঁর ৫৩ বছরের জন্মদিনে তাঁর নামে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি দেখা যাচ্ছে, তাতে ভেরিফাইড ব্লু টিক রয়েছে। এ দিন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা মাত্রই নিমেষে ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে ৪ লক্ষ।

ফেসবুক, টুইটারেও আমিরের অসংখ্য ফলোয়ার। এ বার ইনস্টাগ্রামেও নিজের জীবনের টুকরো গল্প শেয়ার করবেন অভিনেতা। তাঁর ছবির মতো, প্রথম ইনস্টাগ্রাম পোস্টেও চমক রেখেছেন আমির। মা জিনাত হুসেনের একাট ছবি পোস্ট করেছেন আমির। ক্যাপশনে লিখেছেন, ‘এই মানুষটির জন্যই আজ আমি যা কিছু’।

আপাতত অভিনেতা ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি ‘থাগস অব হিন্দোস্তান’-এর শুটিং নিয়ে। রয়েছেন জোধপুরে। তাহলে কী এ বছর সেলিব্রেশন মিস? পার্টি বা সেলিব্রেশন নিয়ে কোনও কিছু না জানালেও, অভিনেতার তরফে এমন উপহার পেয়ে ভক্তরা কিন্তু দারুণ খুশি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...