Current date Jul 23, 2026
বাংলাদেশ

নেপালের পথে সরকারি মেডিকেল টিম

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়নাতদন্তের জন্য এবং চিকিৎসাধীন রোগীদের দেখতে ও তাদের চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে নেপালে গেলেন সরকারি মেডিকেল টিম।

বৃহস্পতিবার সকাল ১০টার পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৭১ ফ্লাইটে ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে রওয়ানা দেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদের নেতৃত্বে এ টিমে রয়েছেন ৬ চিকিৎসক। অন্যান্যের মধ্যে রয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালের (পঙ্গু হাসপাতাল) সার্জন ডা. রাজিব আহমেদ, ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হোসেন ইমামও।

এছাড়া রয়েছেন দুই সিআইডি কর্মকর্তাও। তারা হলেন অ্যাডিশনাল সুপারিটেন্ডেন্ট অব পুলিশ (ক্রাইম সিন, সিআইডি) আবদুস সালাম ও অ্যাসিস্ট্যান্ট ডিএনএ স্পেশালিস্ট (সিআইডি) আশরাফুল আলম।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...