Current date Sep 7, 2026
বিশ্ব

অবিশ্বাস্য, পুরোই কাকতালীয়!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : কাকতালীয় বিষয়গুলোর আসলে ব্যাখ্যা থাকে না। কিন্তু কাকতালীয় ঘটনাও কিন্তু মাত্রা ছাড়া বিস্ময়কর হতে পারে। তেমনটাই দেখালেন চীনের এক ব্যক্তি। তিনি দাবি করেন, সেই ১১ বছর আগে কোনো এক স্থানে বেড়াতে গিয়ে তিনি এবং তার ভবিষ্যত স্ত্রী একই ছবিতে কাকতালীয়ভাবে বন্দি হন।

চীনে ইন্টারনেটের দুনিয়ায় এ নিয়ে তোলপাড় হয়ে গেছে। ইতিমধ্যে তাদের এই অবিশ্বাস্য গল্প স্থানীয় সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

চীনের সোশাল মিডিয়া প্লাটফর্ম ‘উইবো’তে তাদের সেই ছবিটাও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, চীনের সৈকতের পাশের শহর কুইংদাও-তে এক লালর রংয়ের ভাস্কর্যের পাশে ছবি তুলছেন এক নারী। বেশ পিছে অজান্তেই যে পুরুষের ছবিটা উঠেছে, তিনিই ১১ বছর পর বিয়ে করেছেন এই নারীকে। তখন তারা একে অপরকে চিনতেন না। এমনকি সেখানে দেখা বা কথা হয়েছিল তাও নয়।

পরে প্রমাণ হয় যে জু এবং তার স্বামী ইয়ে ওই ছবিতে বন্দি হয়েছিলেন। ২০০০ সালের জুলাইয়ে দুজনই সেখানে বেড়াতে গিয়েছিলেন। জু এর ছবির পেছনে তিনি কোনভাবে চলে এসেছিলেন এবং তার ছবিটা উঠে যায়। অথচ তখনও তারা দুজন বিষয়টি বুঝতে পারেননি। হঠাৎ করেই বিষয়টি খেয়াল করেছেন।

স্ত্রীর আগের ছবি দেখতে গিয়ে দুজন বিষয়টি আবিষ্কার করেন। ইয়ে বিস্ময়ঝরা ,যখন ছবিটি দেখলাম তখন আমার সারা শরীর যেন শীতল হয়ে আসলো। আমি স্বপ্নেও এমনটা ভাবিনি।

ঘটনা আরো বিস্ময়কর ছিল। কারণ, ওই সময় ইয়ের সেখানে থাকার কথা ছিল না। তার মায়ের যাওয়ার কথা ছিল। কিন্তু মা অসুস্থ হওয়াতে সে জায়গায় তিনি গিয়েছিলেন।

পরে ইয়ে সেখানে তোলা তার নিজের ছবিও বের করে পোস্ট দিয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...