Current date Sep 7, 2026
বিনোদন

২৫ বছরে পা দিলেন আলিয়া ভাট

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : দেখতে দেখতে ২৫ বছরে পা দিলেন বলিউড তারকা আলিয়া ভাট।

বুধবার (১৪ মার্চ) ছিল বলিউড সুপারস্টার আমির খানের ৫৩তম জন্মদিন। এর একদিন পর অর্থাৎ বৃহস্পতিবার (১৫ মার্চ) জন্মদিন আলিয়া ভাটের।

‘ডিয়ার জিন্দেগী’ খ্যাত এ অভিনেত্রী বর্তমানে তার নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’র শ্যুটিংয়ে বুলগেরিয়ায় অবস্থান করছেন। সেখানেই ছবিটির ইউনিটের পক্ষ থেকে আলিয়ার ২৫তম জন্মদিন উদযাপন করা হবে। অয়ন মুখার্জি পরিচালিত ছবিটিতে তার নায়ক থাকছেন রণবীর কাপুর।

জন্মদিনে আলিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দু’টি ছবি পোস্ট করে সবাইকে চমকে দেন। এরমধ্যে একটি ছবিতে দেখা যায়, নীল বোরকা পরিহিত অবস্থায় আলিয়া যেন বেশ চিন্তিত! ছবিটি দেখে অনেকেই প্রশ্ন ছুড়েন, তবে কি আলিয়া বোরকা পরা শুরু করলেন?

কিন্তু না! এটি আলিয়ার নতুন ছবি ‘রাজি’ ছবির একটি দৃশ্য। ছবিটিতে একজন কাশ্মীরি তরুণী হিসেবে হাজির হবেন ‘উড়তা পাঞ্জাব’ খ্যাত এ অভিনেত্রী। তাই গল্পের প্রয়োজনে তাকে বোরকা গায়ে জড়াতে হয়েছে। ছবিটির চরিত্রে আলিয়া একজন ভারতীয় গুপ্তচর। তাই তিনি বিয়ে করেন পাকিস্তানি এক আর্মি অফিসারকে। আর্মি অফিসারের চরিত্রটিতে অভিনয় করেছেন ভিকি কুশাল।

মেঘনা গুলজার পরিচালিত ‘রাজি’ চলতি বছর ১১ মে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটির ট্রেলার আসবে ৯ এপ্রিল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...