Current date Jul 23, 2026
বিশ্ব

স্ত্রীকে ডিভোর্স দিতে যাচ্ছেন ট্রাম্প

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীকে ডিভোর্স দিতে চলেছেন ট্রাম্প। না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা হচ্ছে না। বলা হচ্ছে- ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের কথা। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে। বৃহস্পতিবার ম্যানহ্যাটনের সুপ্রিম কোর্টে ডিভোর্সের আবেদন জানিয়েছেন জুনিয়র ট্রাম্প দম্পতি।

জুনিয়র ট্রাম্প ২০০৫ সালে মডেল ও অভিনেত্রী ভানেসাকে বিয়ে করেন। তাদের পাঁচ সন্তান রয়েছে। যাদের বয়স তিন থেকে ১০ বছর। ১২ বছর একসঙ্গে থাকার পর সম্প্রতি ট্রাম্প দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে জানা গেছে। এর জন্য জুনিয়র ট্রাম্পের ব্যস্ত সময়কে দায়ী করেছেন স্ত্রী ভানেসা।

মার্কিন গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, বাবার সঙ্গে কাজে ব্যস্ত হয়ে পড়ায় স্ত্রী ভানেসাকে কোনো সময় দিতে পারছেন না জুনিয়র ট্রাম্প। আবার শোনা যাচ্ছে, বিতর্কিত টুইট করে বাবাকে সমর্থন করাকে মোটেও মেনে নিতে পারছেন না ভানেসা। তাই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিউ ইয়র্ক টাইমসে বলা হয়েছে, আনকনটেস্টেড ডিভোর্সের জন্য আবেদন করেছেন ভানেসা। যার অর্থ হল সন্তানদের দায়িত্ব বা সম্পত্তি নিয়ে তাদের মধ্যে কোনো বিবাদ হবে না। এক কথায় শান্তিপূর্ণ বিবাহবিচ্ছেদ।

এদিকে, জুনিয়র ট্রাম্পের বিবাহবিচ্ছেদের খবর ফাঁস হতেই মুখরোচক গল্পে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। কেউ কেউ লিখেছেন- ‘যেমন বাবা তেমন ছেলে। বাবার দেখানো পথেই হাঁটছেন জুনিয়র ট্রাম্প। তিনি বাবার যোগ্য উত্তরসূরী হয়ে উঠবেন।’

প্রেসিডেন্ট ট্রাম্পেরও দু’বার বিবাহ বিচ্ছেদ হয়। তৃতীয়বার বিয়ে করেন মডেল মেলানিয়াকে। ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার সন্তান জুনিয়র ট্রাম্প।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...