Current date Sep 7, 2026
খেলা

ওয়ানডে স্ট্যাটাস পেল নেপাল

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : শুধু পাপুয়া নিউগিনিকে হারালেই চলতো না, সঙ্গে নেদারল্যান্ডসের কাছে হারতে হতো হংকংকে। দুই পরিসংখ্যানই মিলে গেছে। আর এতেই এশিয়ার ষষ্ঠ দেশ হিসেবে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে নেপাল। আগামী চার বছরের জন্য নেপাল আইসিসি কাছ থেকে এই স্বীকৃতি পেয়েছে।

বৃহস্পতিবার হারারের ওল্ড হারারিয়ানস মাঠে টস হেরে ব্যাট করতে নেমে সন্দ্বীপ লামিচানে ও দিপেন্দ্র আইরের বোলিং তোপে ১১৪ রানেই অলআউট হয়ে যায় পাপুয়া নিউগিনি। দুইজনেই নেন ৪টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে আইরের ৫৮ বলে অপরাজিত ৫০ রানে ভর করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।

এদিকে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ায় নেপাল ধন্যবাদ দিতেই পারে নেদারল্যান্ডসকে। কারণ এদিন নেদারল্যান্ডস হংকংকে হারানোয় ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার সমীকরণটা সহজ হয়ে যায় নেপালের জন্য।

এই প্রাপ্তিতে নেপাল ক্রিকেট অনেক এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন দলটির অধিনায়ক পরশ খাদকা। জয়ের পর তিনি বলেন, ‘যদি আমরা সঠিক ব্যবস্থাপনা পাই, আর সঠিক ঘরোয়া কাঠামো পাই, তবে আমরা এগিয়ে যেতে থাকবো। নেপাল ক্রিকেটের যাই ঘটুক না কেন, সবার আগে একটি ব্যবস্থাপনা দরকার।’

অন্যদিকে পাপুয়া নিউগিনি ও হংকং ওয়ানডে স্ট্যাটাস হারিয়েছে। দুই দলই ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগে নেমে গেছে।

ওয়ানডে স্ট্যাটাস পাওয়া দলঃ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, আরব আমিরাত, নেদারল্যান্ড ও নেপাল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...