Current date Jul 23, 2026
বাংলাদেশ

‘বঙ্গবন্ধু রাজনৈতিক ও শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি এনেছেন’

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের রাজনৈতিক মুক্তি এনে দিয়েছেন এবং তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছেন। বাংলাদেশ এখন বিশ্বের কাছে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল।

মন্ত্রী আজ শুক্রবার দুপুরে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে নির্মিত দুটি ব্রিজ-কালভার্টের উদ্বোধন উপলক্ষে মোহনপুর নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

তিনি বলেন, দেশের কোনো রাস্তায় বাঁশের সাঁকো থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রত্যেক ইউনিয়নে দু’টি করে ব্রিজ নির্মাণ করা হচ্ছে। আরো ১৫ হাজার ব্রিজ নির্মাণের প্রস্তুতি চলছে।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন বাস্তবায়নে গ্রাম ও শহরের উন্নয়নে সমতা আনা হচ্ছে। সড়ক যোগাযোগের উন্নতির ফলে যেকোনো দুর্যোগের সাথে সাথে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম চালানো ও ত্রাণ সামগ্রী পাঠানো সম্ভব হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসায় মতলবের উন্নতি হয়েছে। মতলবে অর্থনৈতিক জোন হচ্ছে, আইসিটি পার্ক হচ্ছে।

তিনি আরো বলেন, আগামী জুন মাসের মধ্যে মতলবের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো হবে। উন্নয়নের এ ধারা বজায় রাখতে সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। জঙ্গিবাদ ও রাজাকারমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে শপথ নিতে হবে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...