Current date Jul 23, 2026
বাংলাদেশ

আড়াইহাজারে চার স্বর্ণের বারসহ গ্রেফতার ২

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের আড়াইজার উপজেলায় চারটি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের শান্তির বাজার এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক সমকালকে এ তথ্য জানান।

তিনি জানান, উদ্ধার হওয়া ৪শ’ ৬৬ গ্রামের চারটি স্বর্ণে বারের মূল্য ১৭ লাখ ৪০ হাজার টাকা।

গ্রেফতার দুইজন হলেন- উপজেলার নয়নাবাদ গ্রামের প্রয়াত আব্দুল আওয়ালের ছেলে মো. জহিরুল ইসলাম (২১) ও একই গ্রামের নান্নু মিয়ার ছেলে জোবায়ের আহম্মেদ (২২)।

ওসি এম এ হক বলেন, গোপন সংবাদে থানার এসআই তাহেরুল ইসলাম ফোর্স নিয়ে শান্তির বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করেন।

তিনি জানান, ওই ব্যক্তিরা সিন্ডিকেট করে বিদেশ থেকে চোরাচালানেরর মাধ্যমে স্বর্ণের বার এদেশে এনে বিক্রি করছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...