Current date Sep 7, 2026
বিনোদন

অভিনয়ের জন্য পারিশ্রমিক নেন না আমির খান!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার আমির খান কোনও সিনেমার জন্য আগে থেকে পারিশ্রমিক নেন না। বিনা পারিশ্রমিকেই পুরো সিনেমার শুটিং করে ফেলেন তিনি। এটা অনেক বছর ধরেই চলছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতার পারিশ্রমিক কমানো প্রসঙ্গে আমির খানকে প্রশ্ন করা হয়। তখন তিনি বলেন, সাধারণ মানুষ হয়তো জানেন না, কিন্তু অনেক বছর ধরেই আমি কোনও পারিশ্রমিক নেয়া বন্ধ করে দিয়েছি। তিনি জানান, ছবি মুক্তির পরে তা যদি ভালো ব্যবসা করে তাহলে তার উপর ভিত্তি করে প্রযোজক, পরিচালকের কাছ থেকে পারিশ্রমিক আদায় করেন ।

আবার যদি কোনও সিনেমা ভালো ব্যবসা করতে না পারে তাহলে সেইভাবে হিসেব করে পারিশ্রমিক নেন তিনি। বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলে খ্যাত আমির খান অনেক বছর ধরে এটা করলেও অনেকেই তা জানতেন না।

বর্তমানে ‘ঠাগস অফ হিন্দুস্থান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন আমির খান। ছবিটির কাজ চলছে যোধপুরে। ওই সিনেমায় আমিরের সঙ্গে আরও রয়েছেন অমিতাভ বচ্চন,ক্যাটরিনা কাইফ এবং ফাতিমা সানা শেখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...