Current date Jul 23, 2026
বাংলাদেশ

ভাতিজার কোপে চাচার মৃত্যু

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : ফরিদপুরের মধুখালী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার দেশীয় অস্ত্রের কোপে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার উপজেলার রায়পুর ইউনিয়নের গদাধরদী গ্রামের এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল ফকিরের সাথে ভাতিজা মফিজ ফকিরের বৃহস্পতিবার বিকেলে তেঁতুল পারাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই জেরে শুক্রবার সকালে আব্দুল ফকির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মফিজ ফকিরসহ বেশ কয়েকজন তাকে ঘিরে ফেলে।

পুলিশ জানায়, এর পর কথাকাটাকাটির এক পর্যায়ে ভাতিজা চাচাকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়। এসময় চাচা মাটিতে লুটিয়ে পড়ে। পরে মফিজ তার দলবল নিয়ে আব্দুল ফকিরের বাড়ি গিয়ে ছেলে আক্কাস ফকির, রাকিবুল ইসলাম এবং পূত্রবধু খাজিদা বেগমকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে আক্কাস ফকিরের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তরিত করা হয়।

মধুখালী থানার ওসি মিজানুর রহমান জানান, এই ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ব্যাপারে মধুখালী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...