Current date Sep 6, 2026
রাজনীতি

রাজনীতির মাঠে ফাউল করলে কারাগারে যেতে হয়: তথ্যমন্ত্রী

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : খেলার মাঠে ফাউল করলে লাল কার্ড পেয়ে যেমন মাঠের বাইরে যেতে হয়, তেমনিই রাজনীতির মাঠেও ফাউল করলে লাল কার্ড পেয়ে কারাগারে যেতে হয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ শুক্রবার বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতে বিচ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা উদ্বোধনকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিচ ফুটবল বিশ্বে সম্প্রতি শুরু হয়েছে। এখন চেষ্টা চলছে বিচ ফুটবলকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার এবং এর জন্য তদবিরও চলছে।

ইনু বলেন, ‘খেলার মাঠে ফাউল করলে রেফারি লাল কার্ড দেয়। আর লাল কার্ড খেয়ে খেলোয়াড়েরা মাঠের বাইরে চলে যায়। খেলার মাঠে একটা শৃঙ্খলা আছে। কিন্তু আমাদের রাজনৈতিক নেতা-নেত্রীরা এটা মানতে চান না। তাঁরা ফাউল করে লাল কার্ড খেয়েও রাজনীতির মাঠে থেকে যান। সে কারণে রাজনীতিতে এখনো শৃঙ্খলা আসেনি।’ তিনি খেলোয়াড়দের কাছ থেকে রাজনৈতিক নেতা-নেত্রীদের শৃঙ্খলা শেখার পরামর্শ দেন।

মন্ত্রী বলেন, বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকত এবং বিচ ফুটবলকে বিশ্বব্যাপী জনপ্রিয় করতে তাঁরা সৈকতে ষষ্ঠবারের মতো তিন দিনব্যাপী বিচ-ফুটবলের আয়োজন করেছেন। সাবেক ফুটবল খেলোয়াড়দের নিয়ে গঠিত ছয়টি দল এতে অংশ নিয়েছে। কাল শনিবার বিকেলে এই টুর্নামেন্ট শেষ হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...