Current date Oct 25, 2026
বিশ্ব

কুকুরের দেহে মানুষের মাথা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে মানুষরূপী একটি কুকুরের ছবি। খবর অনুযায়ী, ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস শহরের বাসিন্দা চান্টাল দেজারদিনসের পোষ্যের। সেই পোষ্যের নাম যোগীর।

চান্টালের বন্ধু এলি যোগীর ছবি টুইটারে পোস্ট করেন। ছবিটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে কুকুরটি। টুইটার ব্যবহারকারীদের দাবি, যোগীর মুখের মধ্যে নাকি অস্কার বিজেতা অভিনেতা জেক গিলেনহাল, মার্কিন গায়ক এড শিরান এবং অভিনেতা পল রুডের মুখের ছাপ স্পষ্ট। সেই নিয়েই বিগত চারদিন ধরে তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়া।

যোগীর ছবিকে এডিট করে মানুষের রূপ দেওয়া হয়েছে, এমন অভিযোগও করেছেন একাধিকজন। তবে তাদের এই দাবিকে ভিত্তিহীন বলে নাকচ করেছেন চেন্টাল। তার বক্তব্য, যোগীকে বাস্তবিকই ওরকম দেখতে। তবে এটি কোন জাতের কুকুর তা এখনও জানা যায়নি।

সূত্রঃ এবেলা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...

Lead Newsবাংলাদেশ

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর বাড়াতে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এর সঙ্গে আরও ১০টি এয়ারবাস কেনার চুক্তি অক্টোবরে হতে...