Current date Oct 25, 2026
বিশ্ব

ইসলাম জার্মানির অংশ : জার্মান চ্যান্সেলর

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির সঙ্গে ইসলামের সম্পর্ক নেই, জার্মান স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, ইসলাম জার্মানির অংশ।

এর আগে শুক্রবার জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘জার্মানির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই’। সে সে মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা বক্তব্য দিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

শুক্রবার সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফানে লোফভেনের সঙ্গে বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন মেরকেল।

মেরকেল বলেছেন, ‘অবশ্যই জার্মানি আর ইসলাম পরস্পর সম্পর্কিত। খ্রিস্টধর্ম বা ইহুদি ধর্মের মতো ইসলাম এই দেশেরই অংশ।’

মেরকেল আরও বলেন, ‘আমাদের দেশের বেশির ভাগজুড়ে খ্রিস্টধর্মের উপস্থিতি। ইহুদি ধর্মও আমাদের ইতিহাস ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর এখন ৪০ লাখের বেশি মুসলিম এখানে বাস করছেন, তাদের ধর্ম পালন করছেন। মুসলিমরা এই দেশের মানুষ। তাদের ধর্ম ইসলামও এই দেশের সঙ্গেই সম্পর্কিত।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...

Lead Newsবাংলাদেশ

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর বাড়াতে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এর সঙ্গে আরও ১০টি এয়ারবাস কেনার চুক্তি অক্টোবরে হতে...