Current date Jul 23, 2026
বিশ্ব

শি জিনপিং দ্বিতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : চীনের নামে মাত্র পার্লামেন্ট শনিবার সর্বসম্মতিক্রমে শি জিনপিংকে পাঁচ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নিয়োগ দিয়েছে। শি’র সাবেক দুর্নীতি বিরোধী সংস্থার প্রধানকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত পার্লামেন্টে শি’র নিয়োগটি পূর্ব নির্ধারিত ছিলো। কিন্তু সাবেক দুর্নীতি বিরোধী সংস্থার প্রধান ওয়াং কিশানকে তার ডেপুটি করা হবে কি-না সেটা নিয়ে সকলেরই কৌতুহল ছিলো। শি ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশনে ২ হাজার ৯৭০টি ভোটের সব ভোট পান।

২০১৩ সালে শি ২ হাজার ৯৫২টি ভোট পেয়েছিলেন। তখন এক সদস্য তার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন এবং তিনজন সদস্য অনুপস্থিত ছিলেন। ওয়াং ২ হাজার ৯৬৯টি ভোট পান। মাত্র একজন সদস্য তার বিরুদ্ধে ভোট দেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...