Current date Sep 6, 2026
বাংলাদেশস্বাস্থ্য

নেপালে বিমান দুর্ঘটনায় আহত রাশেদ ঢামেক বার্ন ইউনিটে

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলার উড়োজাহাজে আহত যাত্রী শেখ রাশেদ রুবায়াতকে আজ শনিবার দেশে আনা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানান, নেপালে ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় আহত যাত্রী রাশেদ রুবায়াতকে দেশে আনার পর ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ৬ষ্ঠ তলার ভিআইপি কেবিনে রাখা হয়েছে।

বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, আহত রুবায়াত বুকের পাজরে প্রচ- আঘাত পেয়েছেন এবং তার ডান পায়ের পুরো অংশই ভেঙ্গে গেছে।

ডা. সামন্ত লাল সেন বলেন, দুর্ঘটনায় আহত অন্যদের চেয়ে রাশেদ রুবায়াতের অবস্থা অনেকটা ভালো।

তিনি বলেন, বিমান দুর্ঘটনায় আহত ৫ জনকে ঢাকায় এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

গত ১২ মার্চ কাঠমান্ডু বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় ৫১ জন যাত্রীর মৃত্যু হয়। এরমধ্যে ২৬ জন বাংলাদেশী রয়েছে।

বার্ন ইউনিটে চিকিৎসাধীন অন্যরা হলেন- শাহরিন আহমেদ, মেহেদী হাসান অমিয়, মেহেদীর স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা ও মেহেদীর ফুফাত ভাই ফারুক হোসেন প্রিয়কের স্ত্রী আলমুন নাহার অ্যানি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...