Current date Sep 7, 2026
খেলা

আফ্রিদির অন্যরকম ট্রিপল সেঞ্চুরি

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট শিকারের দিক থেকে ট্রিপল সেঞ্চুরি করেছেন শহীদ আফ্রিদি।

শুক্রবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলায় ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ওয়াল্টনের উইকেট শিকারের মধ্য দিয়ে নতুন উচ্চতায় পৌঁছে যান আফ্রিদি। এদিন করাচি কিংসের এই তারকা ক্রিকেটার ৪ ওভার বোলিং করে ১৮ রান খরচায় ২ উইকেট নেন।

ক্রিকেট বিশ্বের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফর্মেটে ৩০০ উইকেট শিকারের মাইল ফলক স্পর্শ করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। আফ্রিদির আগে এই মাইলফলক ছুঁয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, সুনীল নারিন এবং শ্রীলঙ্কার পেস বোলার লাসিথ মালিঙ্গা ।

টি-টোয়েন্টি লিগে এ পর্যন্ত ২০টি ভিন্ন ভিন্ন দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আফ্রিদি। যাতে ২৭৩ ম্যাচ খেলে ৩০০ উইকেট তুলে নেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৮টি ম্যাচ খেলে ৯৭টি উইকেট শিকার করে এখনো শীর্ষে আছেন শহীদ আফ্রিদি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...