Current date Sep 7, 2026
বাংলাদেশ

বজ্রপাতে গ্যাস রাইজারে আগুন, পাঁচজনের মৃত্যু

URL copied
Share URL copied

সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বৃষ্টিপাতের সময় বজ্রপাতে গ্যাস রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে মা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

আজ রবিবার ভোররাতে উপজেলার লক্ষণাবন্দ ক্লাববাজার এলাকায় লয়লু মিয়ার কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোলাপগঞ্জ উপজেলার পনাইরচক গ্রামের মছকন্দর আলীর স্ত্রী সেবু বেগম (২২), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার খালেরমুখ গ্রামের ফজলু মিয়ার স্ত্রী তাসকিমা বেগম (৩০) তার শিশু সন্তান তাহমিদ (২), গোলাপগঞ্জের দক্ষিণ নোয়াই গ্রামের সেবুল (১৬) ও অজ্ঞাত এক কিশোর (১৬)।

নিহতদের মধ্যে সেবু বেগম ও তাসকিমা বেগম অন্তঃসত্ত্বা ছিলেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, ভোররাতে হঠাৎ বৃষ্টিপাতের সাথে বজ্রপাত দেখা দেয়। বজ্রপাতে কলোনি বাসার সামনের গ্যাস রাইজারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন কলোনিতে ছড়িয়ে পড়তে থাকে। এ সময় ঘুমন্ত অবস্থায় মা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো দুইজন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আহতদের উদ্ধার করে স্থানীয় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিলেট দমকল বাহিনীর উপ সহকারী পরিচালক দিনেমনি শর্ম্মা বলেন, কলোনি বাসার তিন কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘরের গ্যাস রাইজারের উপর বজ্রপাত হলে তাতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান।

সিলেটের গোলাপগঞ্জ থানার ওসি এ কে এম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...