Current date Sep 7, 2026
খেলা

নিদাহাস ট্রফি ফাইনাল: সন্ধ্যায় বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ফাইনাল

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকায় ত্রিদেশীয় টি ২০ সিরিজ নিদাহাস ট্রফির ফাইনালে আজ বাংলাদেশের সামনে ভারত। এ উপলক্ষে বাংলাদেশের সমর্থকরা দেশ ও বিদেশ থেকে টাইগারদের বিজয় কামনা করছেন।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে শিরোপা লড়াই।

টি ২০ তে দু’দলের আগের সাত ম্যাচে ভারতকে হারাতে না পারার হতাশার পর নতুন সংবাদের আশায় রয়েছেন টাইগার ভক্তরা। টেস্ট মর্যাদা পাওয়ার পর দ্বিপক্ষীয় সিরিজের বাইরে কখনও কোনো প্রতিযোগিতার শিরোপা জিততে না পারার ধারায় ছেদ টানার চ্যালেঞ্জও রয়েছে।

বাংলাদেশের তুলনায় ভারতের অবশ্য চাপ কম। কারণ তারা টি-২০তে বাংলাদেশের বিপক্ষে এগিয়ে রয়েছে। ফলে ভারতীয় সমর্থকরা সহজ জয়ই প্রত্যাশা করছেন।

শুক্রবার শ্রীলংকার বিপক্ষে অলিখিত সেমিফাইনালে রূপ নেয়া প্রাথমিক পর্বের শেষ ম্যাচের শেষ ওভারে মাঠ ও মাঠের বাইরে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, তা ছাড়িয়ে গেছে আগের সবকিছুই।

অবশ্য শ্রীলংকার মাটিতে শ্রীলংকাকে টানা দুই ম্যাচে হারিয়ে ফাইনালে ওঠার পর ভারতকে আর অজেয় ভাবার কোনো কারণ নেই বাংলাদেশের। শ্রীলংকা সফরের আগে যে হতাশা ঘিরে ধরেছিল দলকে, সেটি কেটে গেছে। ফলে বিজয়ের সম্ভাবনায় পিছিয়ে নেই টাইগাররা। এ অবস্থায় ভক্তরা মাথা ঠাণ্ডা রেখে নিজেদের সেরা খেলাটি খেলার অনুরোধ করছেন টিম টাইগারদের।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...