Current date Jul 23, 2026
বিশ্ব

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : বৌদ্ধ-মুসলিম দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কায় শ্রীলঙ্কাজুড়ে জারি করা জরুরি অবস্থা রবিবার থেকে প্রত্যাহার করা হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেন।

এক টুইটার বার্তায় সিরিসেনা বলেছেন, “জননিরাপত্তা পরিস্থিতি বিবেচনার পর গতকাল মধ্যরাত থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছি আমি।”

মধ্যাঞ্চলীয় জেলা ক্যান্ডিতে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গার ঘটনার পর ৬ মার্চ দেশজুড়ে ১০ দিনব্যাপী জরুরি অবস্থা জারি করেছিলেন তিনি।

গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই দাঙ্গায় দুই জন নিহত এবং মুসলিম মালিকানাধীন শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও ২০টিরও বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...