Current date Sep 7, 2026
বিনোদন

এটাই বুঝি শাহরুখের আইসক্রিম অফারের ধরন!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : শাহরুখ খান আর ক্যাটরিনা কাইফ এখন ব্যস্ত তাঁদের নতুনতম ছবি নিয়ে। দারুণ আকাঙ্ক্ষিত এই ছবিটির নাম ‘জিরো’। পরিচালনা করছেন আনন্দ এল রাই। আর এই দুই তারকা ভক্তদের এই ছবির নানা স্থিরচিত্র শেয়ার করে আপডেট রাখছেন ছবিটি সম্পর্কে।

সম্প্রতি বলিউড মহাতারকা শাহরুখকে দেখা গেছে একটি অদ্ভুত ছবির ফ্রেমে। যেখানে তিনি ক্যাটরিনার একটি ছবিকে আইসক্রিম অফার করছেন, মুখে দুষ্টুমিভরা হাসি। ঠিক তেমনটি, যা তাঁকে করতে দেখা গেছে ‘ডর’ ছবিতে, জুহি চাওলার বিপরীতে।

এটাই বোধহয় শাহরুখের আইসক্রিম অফরের ধরন!

নিজের ট্যুইটার হ্যান্ডেল শেয়ার করা ছবিটির ক্যাপশনে শাহরুখ লেখেন, কারণ তিনি বাস্তবে আইসক্রিম পছন্দ করেন না। তিনি ভীষণ পরিশ্রম করেন এবং এই বিষয়টি আমাকে আমার ‘ডর’ ছবির কথা মনে করিয়ে দেয়। যদিও এই ছবিটি আনন্দ এল রাই-এর ‘জিরো’। তোমার প্রতি ভালোবাসা….. ক্যাটরিনা।

উল্লেখ্য, ‘জিরো’ ছবিতে আরেকটি মুখ্য চরিত্রে আছে আনুশকা শর্মা। ছবিটি ২১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...