Current date Jul 23, 2026
বাংলাদেশ

কারাভোগ শেষে দেশে ফিরেছে ৩৬ বাংলাদেশি

URL copied
Share URL copied

বেনাপোল প্রতিনিধি : বৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে ছয়মাসের সাজাভোগ শেষে ৩৬ বাংলাদেশি দেশে ফিরেছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি তরিকুল ইসলাম জানান, শনিবার রাতে বেনাপোল চেকপোস্টে বিজিবির কাছে তাদেরকে হস্তান্তর করে বিএসএফ।

ওসি তরিকুল বলেন, তাদের বাড়ি খুলনা, বরিশাল ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় দালালরা তাদের ভারতে পাচার করে।

“কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় তাদের আটক করে পুলিশ। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দেশটির আদালত তাদের ছয় মাসের কারাদণ্ড দেয়।”

দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তারা দেশে ফিরেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...