Current date Sep 7, 2026
বাংলাদেশ

মুক্তাগাছায় সাড়ে তিন মন গাঁজাসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

URL copied
Share URL copied

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা থেকে সাড়ে তিন মন গাঁজাসহ বাবুল মিয়া (৩২) নামের এক আওয়ামী লীগ নেতা ও তার দুই সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মুক্তাগাছা থানা পুলিশ।

আটক অন্য দুই সহযোগীরা হচ্ছেন- সুরুজ মিয়া (৪২) ও কাওছার আলী (২২)। বাবুল মিয়া মুক্তাগাছা থানার ৬ নং মানকন ইউনিয়নের ইউপি সদস্য ও ওই ওয়ার্ডের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আটকৃতদের বিরুদ্ধে মুক্তাগাছা থানা ও ডিবি পুলিশ মাদকদ্রব্য আইনে দুটি মামলা করেছে।
শনিবার সন্ধ্যার পর তাদের হাতেনাতে তাদের আটক করলেও রবিবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শনিবার সন্ধ্যা পৌণে সাতটার দিকে ডিবির একটি দল উপজেলার বাদে মাঝিরা এলাকায় বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় তাকে হাতেনাতে গ্রেফতার করে ডিবি।

তিনি আরো বলেন, মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মেদ মোল্লা গোপন সূত্রে জানতে পারে বাবুলের সহযোগীদের বাড়িতেও গাঁজার চালান রয়েছে। পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সুরুজ আলী ও কাওছার আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার ও তাদের আটক করেন। এসময় গাঁজা আমদানী কাজে ব্যবহৃত একটি পিক-আপও জব্দ করা হয়।

উদ্ধারকৃত সাড়ে তিন মন গাঁজার বাজার মূল্য ৩০ লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...