Current date Oct 25, 2026
বিশ্ব

সম্পর্কের কথা ফাঁস করায় পর্ন তারকার বিরুদ্ধে ট্রাম্পের মামলা!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : মার্কিন পর্ন তারকা স্টিফেন ক্লিফোর্ডের বিরুদ্ধে দুই কোটি ডলারের মানহানির মামলা দায়ের করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার ক্যালিফোর্নিয়ার আদালতে ট্রাম্পের পক্ষে মামলা করেন তার আইনজীবী। খবর রয়টার্স ও সিএনএনের।

খবরে বলা হয়, ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন মামলায় অভিযোগ করেন, পর্ন জগতে স্টর্মি ড্যানিয়েল নামে পরিচিত স্টিফনি ক্লিফোর্ডকে ১ লাখ ৩০ হাজার ডলার দেওয়া হয়েছিল। বিনিময়ে তিনি ট্রাম্পের সঙ্গে শারীরিক সম্পর্কের তথ্য প্রকাশ করবেন না বলে একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। কিন্তু সেই চুক্তি লংঘন করায় এ মামলা করা হয়েছে।

ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন ক্লিফোর্ডকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। তবে ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কিনা সেটা বলেননি কোহেন।

তবে স্টিফনি ক্লিফোর্ড বলছেন, তার সঙ্গে করা চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। ২০০৬ সালে তার সঙ্গে ট্রাম্পের শারীরিক সম্পর্ক হয়।

এক বিবৃতিতে তিনি বলেছেন, আমার সঙ্গে ট্রাম্পের যে চুক্তি হয়েছিল, তা বাতিল হয়ে গেছে। তার সাথে আমার গোপন সম্পর্কের বিষয়ে আমি এখন প্রকাশ্যে আলোচনা করতে পারি।

শুক্রবার ক্লিফোর্ডের আইনজীবী মাইকেল অ্যাভেনাত্তি সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, চুপ না থাকলে ক্লিফোর্ডকে শারীরিক হেনস্তার হুমকিও দেওয়া হয়েছিল। অ্যাভেনাত্তি জানান, আগামী ২৫ মার্চ সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে বিস্তারিত জানাবেন ক্লিফোর্ড।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রথম থেকেই ভীষণভাবে অস্বীকার করে আসলেও এবারই প্রথম তিনি এ বিষয়ে মামলায় সরাসরি জড়ালেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...

Lead Newsবাংলাদেশ

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর বাড়াতে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এর সঙ্গে আরও ১০টি এয়ারবাস কেনার চুক্তি অক্টোবরে হতে...