Current date Sep 7, 2026
খেলা

হেরে যাওয়া সত্যিই কষ্টকর, কৃতিত্ব কার্তিকের : সাকিব

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : নিদাহাস ট্রফির ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশে কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছেন ভারতের দিনেশ কার্তিক। আর ম্যাচ শেষে তাই কৃতিত্বটা দিনেশ কার্তিককেই দিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। পাশাপাশি হেরে যাওয়ার আক্ষেপটাও প্রকাশ করলেন সাকিব।

সাকিব বলেন, ‘১৮ ও ১৯তম ওভারে আমরা আমাদের সেরা বোলারদের দিয়েই বল করতে চেয়েছি। কিন্তু রুবেল যদি ওই ওভারে ১৫ রানও দিত তাহলে আমরা তাদের নিয়ন্ত্রণে রাখতে পারতাম। তবে রুবেল সঠিক জায়গায় বল ফেলার সর্বোচ্চ চেষ্টা করেছে। কৃতিত্বটা দিনেশ কার্তিককেই দিতে হয়। কারণ সে এগিয়ে এসে রুবেলের প্রথম বলটাকেই ছক্কা হাঁকিয়েছে।’

সাকিব আরও বলেন, ‘দলের সবাই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তারা তাদের শতভাগ দিয়ে খেলেছে। হেরে যাওয়া সত্যিই কষ্টকর, তবে আমরা ভাল খেলেছি। আমরা এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক বিষয় শিখেছি। কোনও একদিন আমরাও বিজয়ীদের দলে থাকব।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...