Current date Sep 7, 2026
খেলা

মেসির নাচ দেখলো ন্যু ক্যাম্প

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে চেলসিকে ছিটকে দেবার পর সেই ঝাঁঝ অব্যহত রেখেছে লা লিগাতেও। পাশাপাশি রিয়েল মাদ্রিদের থেকে স্প্যানিশ লিগের খেতাব ছিনিয়ে নেবার দৌড়ে আরও এগিয়ে গেলেন আর্নেস্টো ভালভার্দের শিষ্যরা।

এদিনের ম্যাচের পর বার্সেলোনার পয়েন্ট ২৯ ম্যাচে ৭৫। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল এই মুহূর্তে রয়েছে ২৮ ম্যাচে ৫৭ পয়েন্টে।

এদিন ম্যাচের ৮ মিনিটেই পাকো আলকেসরের গোলে এগিয়ে যায় বার্সা। বাঁ দিক দিয়ে উঠে আসা মেসি ও অ্যালবার আক্রমণ বল বাড়িয়ে দেন আলকেসরকে। দুর্বল অ্যাথলেটিক রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে গোল করে যান তিনি।

এদিকে একের পর এক কাতালান জায়ান্টদের আক্রমণ চলতেই থাকে। ৩০ মিনিটে নিজের নামের পাশে গোল লিখে নেন মেসি। ডেম্বেলের বাড়ানো বল দারুণভাবে লক্ষ্যে রেখে গোল করে নেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। এই নিয়ে টানা ছটি ম্যাচে গোল করলেন বার্সার তারকা ফরোয়ার্ড।

এদিকে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়ার পর অবশ্য দ্বিতীয়ার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি শিরোপা প্রত্যাশীরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...