Current date Sep 6, 2026
রাজনীতি

২০ মার্চ বিক্ষোভ ও ২৯ মার্চ সমাবেশ ডাকলো বিএনপি

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে মঙ্গলবার (২০ মার্চ) সারাদেশের প্রতিটি জেলা শহরে এবং ঢাকা মহানগরীর প্রতিটি থানায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। একইসঙ্গে ২৯ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আবারও সমাবেশ করার ঘোষণা দিয়েছে তারা।

সোমবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে হাইকোর্ট জামিন দিলেও তা স্থগিত হয়ে যাওয়ার বিষয়ে ফখরুল বলেন, সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটাতেই খালেদা জিয়ার জামিন আদেশ স্থগিত হয়েছে আপিল বিভাগে।

বিএনপি প্রধানকে কারাগারে রেখে সরকার আবারও একতরফা নির্বাচনের নীলনকশা বাস্তবায়ন চূড়ান্ত করেছে অভিযোগ করে তিনি বলেন, বিচার বিভাগকে ব্যবহার করে জনগণের অধিকার হরণ করেছে সরকার।

খালেদা জিয়ার মুক্তির জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু প্রমুখ।

গত ৮ ফেব্রুয়ারি বিএনপি প্রধান খালেদাকে দুর্নীতি মামলায় কারাগারে পাঠানোর পর থেকে তার মুক্তি দাবিতে মানববন্ধন, অবস্থান, অনশন, পতাকা প্রদর্শনের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি।

আন্দোলন কর্মসূচিরই অংশ হিসেবে দু’দফায় সোহরাওয়ার্দীতে সমাবেশের ঘোষণা দেয় তারা। কিন্তু ‘নিরাপত্তার স্বার্থে’ অনুমতি মেলেনি বলে সমাবেশ করেনি তারা। ১৯ মার্চই সমাবেশের ঘোষণা ছিল বিএনপির। কিন্তু সংবাদ সম্মেলন করে ফের ২৯ মার্চ (বৃহস্পতিবার) একই ধরনের কর্মসূচি ডাকলো দলটি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...