Current date Jul 3, 2026
Lead Newsবাংলাদেশ

ভেজাল সার বিক্রিতে সাজার মেয়াদ বাড়ছে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : ভেজাল সার বিক্রির দায়ে সাজার মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে আগে যে সাজার পরিমাণ ছিল ছয় মাস, এখন তা বাড়িয়ে দুই বছর করার কথা বলা হয়েছে।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে সচিব মো. শফিউল আলম ব্রিফিং করেন। ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

ব্রিফিংয়ে সচিব আজকের বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের উপস্থাপিত সার (ব্যবস্থাপনা) (সংশোধন) আইন, ২০১৮-এর খসড়ার বিষয়ে কথা বলেন। তিনি জানান, খসড়াটি নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

সচিব বলেন, ২০০৬ সালের এই আইন সংশোধন করা হচ্ছে। সংশোধনীর উল্লেখ করে তিনি বলেন, ভেজাল সার বিক্রি করলে আগে ছয় মাস কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান ছিল। এখন সাজার মেয়াদ বাড়িয়ে দুই বছর কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানার অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া এ সার ব্যবস্থাপনা দেখার জন্য ১৫ সদস্যের কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে ১৭ সদস্যের কমিটি করতে প্রস্তাব করা হয়েছে।

ভেজাল সারের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হয় উল্লেখ করে সচিব বলেন, এতে কৃষকরা প্রতারিত হন। যাতে ভেজাল সার বিক্রি রোধ হয়, এ জন্য আইন সংশোধন করে এই সাজার মেয়াদ বাড়ানো হয়েছে।

এ ছাড়া আজকের বৈঠকে বাংলাদেশ প্রাণিসম্পদ ইনস্টিটিউট আইন ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

Share URL copied
Lead Newsবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন,...

Lead Newsবাংলাদেশ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের...