Current date Nov 10, 2026
বাংলাদেশ

স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের জানাজা শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার বিকাল ৫টায় মরদেহের কফিন আর্মি স্টেডিয়ামে নেয়া হয়। জানাজা পরিচালনা করেন সেনা বাহিনীর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মো. মাহমুদুল হক। জানাজায় হাজরো মানুষ জড়ো হয়। জানাজা শেষে মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মরদেহ হস্তান্তরের সময় নিহতদের নাম বলা হয়। স্টেডিয়ামে এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে মরদেহগুলো হস্তান্তর শেষ হয়।

এর আগে ২৩ জনের মরদেহের কফিন ১৯টি মরদেহবাহী ফ্রিজিং গাড়িতে করে বিকেল ৪টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সোমবার বিকেল ৩টা ৫৫ মিনিটে মরদেহগুলো নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ বিমান। বিমানবন্দরের ১ নম্বর ভিভিআইপি টারমাকে অবতরণ করে লাশবাহী ৬১-২৬৪০ নম্বর বিমানটি।

মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার সঙ্গে ছিলেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল।

উল্লেখ্য, গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। ওই উড়োজাহাজে চার ক্রুসহ ৭১ জন ছিলেন। এ ঘটনায় নিহত হয় ৫১ জন।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল ঘোষণার পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।...

Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...