Current date Sep 7, 2026
বিনোদন

নিজের বাড়ির সামনেই ইভ টিজিংয়ের শিকার ইশরাত পায়েল

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : উপস্থাপিকা ইশরাত পায়েল নিজের বাড়ির সামনেই যৌন হয়রানির শিকার হয়েছেন। পায়েল নিজেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানিয়েছেন। পরে কালের কণ্ঠের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, শহরটা আর শহর নেই, এ যেন এক নিষিদ্ধ পল্লী! কার মা, কার বোন , কার মেয়ে তা তাদের জানার দরকার নেই, একা পেলেই মুখের কথা দিয়ে রাস্তা ঘাটে কাপড় খুলে নিতে চায়। নর পিশাচের রাজ্যে আমাদের বসবাস! নিজের বাসার সামনেই আজ আমি ইভটিজিংয়ের শিকার!

ইশরাত পায়েল কালের কণ্ঠকে বলেন, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় বাসার সামনেই দাঁড়িয়ে এক যুবক অশালীন কথাবার্তা বলছিলেন। এতো নোংরা ভাষায় আক্রমণ করে বসে যে আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম। পরে ধাতস্ত হয়ে ওই যুবককে পাকড়াও করার চেষ্টা করলে সে পালিয়ে যায়।

পায়েল বলেন, প্রকাশ্যে রাস্তায় যদি এভাবে কেউ উত্ত্যক্ত করতে পারে তাহলে একটু ফাঁকা, গলি রাস্তায় কোনো মেয়েকে পেলে তো এরা ধর্ষণ করে ফেলবে।

উপস্থাপনা ছাড়াও পারিবারিক ভাবে নিজস্ব ব্যবসা আছে ইশরাত পায়েলের যা তাকে সামলাতে হয়। নাচ ও গান শিখতেন একসময়। তিনি মাধ্যমিক পাশ করেছেন টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। উচ্চমাধ্যমিক পাশ করেছেন শাহিন কলেজ টাঙাইল থেকে। পরবর্তীতে হোটেল ম্যানেজমেন্টের ওপর ডিপ্লোমা করেছেন এশিয়া ইনিস্টিটিউট অফ সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন মিরপুর ডিওএইচএস। এছাড়াও নিয়মিত টেলিভিশন শোয়ের উপস্থাপনা করছেন পায়েল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...