Current date Sep 6, 2026
রাজনীতি

বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন হাসপাতালে ভর্তি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অস্বাভাবিক উচ্চ রক্তচাপ, অনিয়মিত হৃদস্পন্দন ও বুকে ব্যাথা নিয়ে রোববার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।

বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সোমবার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আসাদুজ্জামান রিপন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন। দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছে ড. রিপনের পরিবার।

প্রসঙ্গত, বর্তমানে বিএনপি’র আন্তর্জাতিক উইংয়ের সদস্য সচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...