Current date Sep 7, 2026
বিনোদন

বলিউডের সবচেয়ে দামি নায়িকারা

URL copied
Share URL copied
বিনোদন ডেস্ক : একটা সময় ছিল যখন পুরুষরাই দাপট দেখাতেন সিনেমা পাড়ায়৷ তাদের পারিশ্রমিকও অনেক বেশি ছিল৷ সেই যুগ আর নেই৷ এখন অনেক নারী অভিনেত্রীই পুরুষ সতীর্থের চাইতে বেশি পারিশ্রমিক নেন৷
দীপিকা পাড়ুকোন
দর্শক ও প্রযোজকদের ব্লকব্লাস্টার ছবি উপহার দেয়ায় তাঁর জুড়ি নেই৷ ভারতের অর্থনীতি বিষয়ক পত্রিকা বিজনেস টুডে’র খবর অনুযায়ী, দীপিকা প্রতি ছবিতে ১০ থেকে ১২ কোটি রুপি পারিশ্রমিক নেন৷ তাঁর ছবি বাজিরাও মাস্তানি, পিকু ও ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি প্রযোজকদের জন্য সোনার খনি হয়ে এসেছে৷ সম্প্রতি হলিউডে মহাতারকা ভিন ডিজেলের সঙ্গে ট্রিপল এক্স সিরিজে অভিষেকের পর তাঁর পারিশ্রমিক আরো বেড়েছে বলে খবর বেরিয়েছে৷
কঙ্গনা রানাউত
গত কয়েক বছরে কঙ্গনার উত্থান অনেকটা সিনেমার গল্পের মতোই৷ তানু ওয়েডস মানু, কুইন ও তানু ওয়েডস মানু রিটার্নসে তাঁর অনবদ্য অভিনয় তাঁকে অনেক উচ্চতায় নিয়ে গেছে৷ বিশেষ করে কুইন ছবিটির কথা বলতেই হয়৷ ভারতের গণমাধ্যমের খবর, রেঙ্গুন ছবিটির জন্য তিনি এগারো কোটি রুপি দাবি করেছেন, যা তাঁকে এ তালিকায় দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে৷
কারিনা কাপুর
বলিউডে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, পুরুষ সহকর্মীদের চেয়ে নারীদের তারকা হিসেবে টিকে থাকার সময়টা কম হয়৷ কিন্তু বলতেই হবে, কারিনা সেক্ষেত্রে ব্যতিক্রমী একটি নাম৷ বলিউডের সবচেয়ে দামি অভিনেত্রীর তালিকার প্রথম দিকে তিনি আছেন এক দশকেরও বেশি সময় ধরে৷ প্রতি ছবির জন্য তিনি নেন ৮ থেকে ১০ কোটি রুপি৷
প্রিয়াঙ্কা চোপড়া
হলিউডে নিজের পদচিহ্ন তৈরির আগে বলিউডে দাপটে বেড়াচ্ছিলেন তিনি৷ অভিনয় জগতে তিনিই প্রথম ভারতীয়, যিনি ফোর্বস ম্যাগাজিনের সবচেয়ে দামি টিভি তারকার তালিকায় জায়গা করে নিয়েছেন৷ তাঁর কঠিন পরিশ্রম ও অভিনয় দক্ষতার জন্য প্রযোজকরা তাঁকে প্রতি ছবিতে ৮-৯ কোটি রুপি দিতে প্রস্তুত৷
বিদ্যা বালান
বলিউডের খবর রাখেন, ভারতীয় ছবি দেখেন, এমন কাউকে হয়তো পাওয়া যাবে না, যিনি বিদ্যা বালানের অভিনয়ে মুগ্ধ হননি৷ পরিণীতা, দ্য ডার্টি পিকচার ও কাহানীর মতো অসংখ্য চমৎকার ছবি উপহার দিয়েছেন তিনি৷ তাঁর পারিশ্রমিক ছবিপ্রতি ৬-৭ কোটি রুপি৷
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনার সৌন্দর্য ও গ্ল্যামার যেন যুবকদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দেয়৷ তিনি একইসঙ্গে কঠিন পরিশ্রমী৷ প্রযোজকরা তাঁকে ছবিতে নিতে ৬-৭ কোটি রূপি খরচ করতে প্রস্তুত৷
আনুশকা শর্মা
সন্দেহ নেই, নতুনদের মধ্যে সবচেয়ে যোগ্যদের একজন তিনি৷ তাঁর বৈচিত্র্যপূর্ণ অভিনয় দক্ষতা তাঁকে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়াদের তালিকায় জায়গা করে দিয়েছে৷ ছবিপ্রতি তাঁর আয় ৫ থেকে ৬ কোটি রুপি৷
আলিয়া ভাট
অভিষেকের পর থেকেই তিনি একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন৷ তরুণদের ক্রাশ আলিয়া হাইওয়ে, টু স্টেটস ও উড়তা পাঞ্জাব ছবি দিয়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছেন৷ ছবিপ্রতি তাঁর আয় ৪ থেকে ৬ কোটি রুপি৷
সোনাক্ষী সিনহা
নিজেকে এরই মধ্যে প্রমাণ করেছেন সোনাক্ষী৷ তাঁর অভিনয় দক্ষতা দর্শকদের মন জয় করেছে বেশ কয়েকটি ছবিতেই৷ তবে এ-ও ঠিক, তাঁর সবচেয়ে হিট ছবিগুলো আবার কোনো-না- কোনো পুরুষ তারকার সঙ্গে৷ তারপরও তাঁর পেছনে ৩ থেকে ৪ কোটি রুপি খরচ করতে পিছপা হন না প্রযোজকরা৷
শ্রদ্ধা কাপুর
সমালোচক ও দর্শক উভয়েরই প্রিয় শ্রদ্ধা কাপুর৷ এরই মধ্যে অনেক প্রশংসা কুড়িয়েছেন৷ শ্রদ্ধা প্রতি ছবিতে ৩ থেকে ৫ কোটি রুপি নেন৷
Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...