Current date Sep 7, 2026
রাজনীতি

খালেদা জিয়ার মামলা লড়তে ব্রিটিশ আইনজীবী নিয়োগ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার মামলা লড়তে ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলকে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের সব মামলায় দেশীয় আইনজীবীদের সহায়তা করতে ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বৃটেন থেকে মামলাগুলো দেখভাল করবেন, প্রয়োজনে তিনি বাংলাদেশেও আসবেন বলে জানান ফখরুল।

ব্রিটিশ এ আইনজীবী ২৮ বছর ধরে আইন পেশার সঙ্গে জড়িত। তিনি সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবেও কাজ করছেন বলে জানান মির্জা ফখরুল। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসনের সব মামলায় দেশীয় আইনজীবীদের সহায়তা করতে ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বৃটেন থেকে মামলাগুলো দেখভাল করবেন, প্রয়োজনে তিনি বাংলাদেশেও আসবেন বলে জানান ফখরুল।

বিএনপির এ নেতা বলেন, লর্ড কারলাইল জানিয়েছেন- তিনি বিএনপি চেয়ারপারসনের গুরুত্বপূর্ণ মামলাগুলোতে যুক্ত হতে পেরে আনন্দিত। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত ৩৪ মামলারই পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, আতাউর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...